রেসিপি: পুঁইয়ের ফুল রান্না

উপকরণ

পুঁই শাকের ফুল- আধা কেজি

নতুন আলু কুচি- আধা কাপ

টমেটো কুচি- ১ কাপ

তেল- ৩ টেবিল চামচ

রসুন কুচি- ১ টেবিল চামচ

কাঁচামরিচ ফালি- স্বাদ মতো

লবণ- স্বাদ মতো

ধনে গুঁড়া- আধা চা চামচ

হলুদের গুঁড়া- আধা চা চামচ

মরিচের গুঁড়া- স্বাদ মতো

জিরা বাটা- ১ চা চামচ

ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

নরম ডাঁটাসহ পুঁইয়ের ফুল ছোট ছোট করে কেটে নিন। প্যানে তেল গরম করে ১/৩ কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ দিন। মিডিয়াম আঁচে কয়েক মিনিট নেড়ে ভেজে নিন। 

রঙ বদলে গেলে জিরা বাটা দিয়ে নাড়তে থাকুন। মসলার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি ও লবণ দিয়ে দিন। হলুদের গুঁড়া, ধনে গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। আধা কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট কষান মসলা। 

টমেটো প্রায় গলা গলা হয়ে গেলে পুঁইয়ের ফুল ও আলু দিয়ে দিন প্যানে। নেড়েচেড়ে মিশিয়ে নিন মসলার সঙ্গে। ঢাকনা দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট এভাবে রাখুন। মাঝে মাঝে নেড়ে দিন ঢাকনা তুলে। চামচ দিয়ে আলু ভেঙে দিন। মাখো মাখো অবস্থায় ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে দিন।

0 Comments

Follow Me On Instagram